শনিবার, ১০ মে, ২০১৪

মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত

"All that I am,or hope to be,I owe
to my angel mother. "
-Abraham Lincoln
Dear mom,
If I ever make you hurt
before,then am really sorry.You are the only one who takes care
of me continuously.. Dad also takes
care of me.But mom you are the special one. I know that I hurt you before .. That's why am very
sorry... People says that "Mothers' loves is
one of the great thing in the world." And its obviously true.. I promise if I ever be a man,I'll take care both of you.But you need to
be patient,stay with me & inspire me about future.. 
Thank you mom and dad for
bearing 15/16 years tear in your
heart. 
"Happy Mother's Day" 

মার তুলনা মা ই

আমি প্রভাষে তাকি, কিছুদিন আগের গটনা আমার গাড়ির সাথে এক সৌদি পেছন থেকে দাককা মারে কিংতু আমাকে দুশি বানিয়ে 

ফেলে কারন অই থানা অছি অর চাচাত ভাই। জাক সেদকে জাচিচনা,এদিগে আমাকে বলা হয় ১৩ হাজার রিয়াল দেওয়ার জন্যে কিংতু আমি দিতে অশিকার

 করি, তাই আমাকে জেল দেয়।অই দিন আমার মা ফোন দেন বলেন বাবা তুমি কেমন আছ আমি বলি ভাল। মা পরে ফোন দেবো টিক আছে।আবার দিতিয় 

তৃতীয়। এবাবে লাগাতার পাচদিন, আমি মাকে মিত্যা বলতে থাকি।চয় নঃ দিন মা আমাকে যকন বলেন বাবা আমার কছম তুমি মিত্যা বলনা, মায়ের কিযে 

কাননা। তখন আর মিত্যা বলতে পারিনি। সনতানের, কিছু হলে মাকে কেউ বলতে হয়না। এযে আত্যার সমপর্ক Collected By Ali Hossain 

মা

মা

উৎসর্গঃ পৃথিবীর সব মা


তুমি আছো বলে আমি
ভালো আছি মাগো, 
যেথায় আছো, যেমন আছো 
ভালো থেকো মাগো।

মাগো তুমি ঘুম পারাতে
ভালোবাসার গানে,
তোমার কোলে ছিলাম মাগো
স্বর্গ সুখ প্রাণে। 

কথা দাও মাগো
দেখা দিবা স্বপনেতে আসি, 
তোমায় মাগো নিজের চেয়ে
বড় বেশী ভালোবাসি।

মনে চায় মাগো পাখা মেলে
তোমায় দেখে আসি,
শত দুখে তুমি মাগো 
দিতে মুখের হাসি।

দোহায় মাগো 
আমায় ছেড়ে চলে যেও না, 
সবই মোর যাবে বৃথা
তোমায় পাবো না।

দেখা না দিয়ে মাগো
দিও নাকো ফাঁকি,
তোমায় ছাড়া জীবন আমার 
কেমনেতে রাখি।

আসব ফিরে প্রবাস ছেড়ে
অতি তাড়াতাড়ি,
দোহায় মাগো না দেখে আমায়
দিও নাকো পারি।
==============্
ঘাস ফুল

মা ধ্বনি

মা (ইংরেজি: Mother, Mum, Mom) হচ্ছেন একজন পূর্ণাঙ্গ নারী, যিনি গর্ভধারণ, সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন - তিনিই অভিভাবকের ভূমিকা পালনে সক্ষম ও মা হিসেবে সর্বত্র পরিচিত।[১] প্রকৃতিগতভাবে একজন নারী বা মহিলাই সন্তানকে জন্ম দেয়ার অধিকারীনি। গর্ভধারণের ন্যায় জটিল এবং মায়ের সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অবস্থানে থেকে এ সংজ্ঞাটি বিশ্বজনীন গৃহীত হয়েছে। তার বিপরীত লিঙ্গ পুরুষ হচ্ছেন বাবা।
মা শব্দের সমার্থক শব্দ হচ্ছে - জননী, গর্ভধারিণী, আম্মা, আম্মু, আম্মাজান, আম্মী, মাম্মি, মাতা ইত্যাদি। সাময়িক মোহ,সাময়িক দামী বা অন্য কিছু হয়ত এ শব্দটির চেয়েও অন্য কোনো শব্দকে খানিকটা প্রিয় করে তোলে, কিন্তু খুব অচিরেই তা বড় ‘ভুল’ হিসেবে চিহ্নিত হয়। মা, মা, এবং মা। প্রিয় এবং মূল্যবান শব্দ একটিই, এবং একটিই মাত্র। শুধু প্রিয় শব্দই নয়, প্রিয় বচন -মা। প্রিয় অনুভূতি -মা। প্রিয় ব্যাক্তি –মা। প্রিয় দেখাশুনা –মা। প্রিয় রান্না -মা। প্রিয় আদর -মা। সব ‘প্রিয়’ গুলোই শুধুমাত্র মাকে কেন্দ্র করেই সব প্রিয় স্মৃতি। কারণ মা-ই পৃথিবীতে একমাত্র ব্যাক্তি যে কিনা নিঃশর্ত ভালবাসা দিয়েই যায় তার সন্তানকে কোন কিছুর বিনিময় ছাড়া। পৃথিবীর ইতিহাসে সন্তানের জন্মদাত্রী হিসেবে প্রাকৃতিকভাবেই মায়ের অবস্থান। মানব সমাজে যেমন মা-এর অবস্থান রয়েছে, পশুর মধ্যেও মাতৃত্ববোধ প্রবল। সৃষ্টির আদিলগ্ন থেকেই মা, সকল মমতার আধার ও কেন্দ্রবিন্দু। পৃথিবীর অধিকাংশ ভাষায়ই "মা"-এর সমার্থক শব্দটি 'ম' ধ্বনি দিয়ে শুরু হয়।[Collected]

Miss You মা

মাগো তুমি কেমন আছো
জানতে ইচ্ছে করে।
তোমার কথা পরলে মনে
অশ্রু সুধু ঝরে।
কই হারালো মাগো তোমার
আদর মাখা ছোয়া।
মাথার ওপর হাত রেখে আজ
কেউ করেনা দোয়া।
অশ্রু ভরা মনটা আমার 
কাঁদছে বারবার।
এই পৃথিবীর চিরো দুঃখী
মা নেইকো যার। [Collected]

Love You মা

মা এক গ্লাস পানি দাও
তো
- মা নাস্তা দাও
- মা খেতে দাও
- মা আজকে মাংস
ভুনা খাবো
- মা একটু
খিচুড়ি রান্না করবে,
বৃষ্টির দিন তাই
খুব
খেতে ইচ্ছে করছে
- মা চা বানিয়ে দাও,
চা খাবো
- মা এটা করো,
মা ওটা করো ।
সম্ভবত পৃথিবীর
সব মা'ই
ক্লান্তিহীন, কখনই
বিরক্তহোন না।
সন্তানের জন্য
কখনোকখনো হয়ে যান
রোবট, আবার
কখনো মমতাময়ী,
মায়াময়।।
Love You মা  [Collected] 

মা দিবস

মা ফোন করে বললেন- কি রে তুই নাকি ওই মাইয়ারে এখনও পছন্দ করস ? যদি উল্টা পাল্টা কিছু শুনছি, তোর ঠ্যাঙ ভাইঙ্গা ঘরে বসায়া খাওয়ামু !
মা এরকম অনেক কিছুতেই আমার ঠ্যাঙ ভাঙেন। অনেক কিছুতেই ভয়ানক রেগে যান। সে শুধু ফোনে। বাস্তবিক ঠ্যাঙ ভাঙ্গাটা তাঁর কোনদিন হয়ে উঠে না। একটু আর্দ্র কণ্ঠে ডাক দিলেই ভয়ার্ত কণ্ঠে বলে ওঠেন- কি হইছে বাবা ?
ঠ্যাঙ ভেঙ্গেছিলাম - আমি নিজেই। অনভ্যস্ত হাতে মোটর বাইক চালাতে গিয়ে - ধপাস! পড়ে যাবার ঠিক এক মিনিটের মাঝেই মা’র ফোন। বাবা , তুই ঠিক আছিস তো ? কী অবাক বিস্ময় ! সন্তানের বিপদের খবর মায়ের কাছে এতো দ্রুত পৌঁছায় কি করে ? সেদিন বুঝেছিলাম - সন্তান এবং মায়ের মাঝে অদ্ভুত এক নেটওয়ার্ক কাজ করে । একে কি টেলিপ্যাথি বলা হয় ? নাকি তার চেয়েও বেশি কিছু ?
ভীষণ অবাক হয়েছিলাম। চোখে জল এসে গিয়েছিল। ব্যথায় নয়। পৃথিবীতে অনেকের মা নেই। আমার মা আছেন। সেই অদ্ভুত অসঙ্গায়িত আনন্দে! আমার মা আছেন – এর চেয়ে উল্লসিত হবার মত বিষয় আর কি কিছু হতে পারে ?
আপন ভুবনে পরবাস- আমার হয়েছে এই দশা। মা গ্রামে থাকেন , আমি ঢাকায় থাকি। কাজের চাপে বাড়ীতে খুব কম যাওয়া হয় । মা কিছুক্ষণ পরপর ফোন করতেই থাকেন। মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। বলি – মা, এতো ফোন কর কেন? আমি কি ছোট বাচ্চাটি আছি , হারিয়ে যাব? মা হাসেন। বলেন – সময় হইলেই বুঝবি।
আমি জানি ঘণ্টায় ঘণ্টায় ফোন করার কোনই কারন নেই। আমি জানি,মা শুধুমাত্র আমার কণ্ঠস্বর শুনতে চান, আমাকে উপলব্ধি করতে চান।
মা ! তুমি কথায় কথায় আমার ঠ্যাঙ ভাঙ্গতে চাও! কিন্তু আমি জানি- আমার ঠ্যাঙ দুটোকে দৃপ্ত পদক্ষপে সামনে এগিয়ে যাবার পথে যারা শুভাকাঙ্ক্ষী – তুমি অবধারিত ভাবেই তাঁদের দলপ্রধান।
বেশ কিছুদিন মাকে দেখিনা। আজ বিশ্ব মা দিবস।
মাগো ! বড় বেশি মিস করি তোমাকে ! খুব ভালোবাসি , খুব , খুউব.......................... By 
Sohagh Khan